সংবাদ শিরোনাম
March 2, 2026
দেওয়ানগঞ্জ উপজেলাে অবৈধ বালু উত্তোলন: দুইজনের কারাদণ্ড ও জরিমানা

স্টাফ রিপোর্টার:

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১ মার্চ) দুপুরে উপজেলার চিকাজানী ইউনিয়নের হাজারিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে তা আনলোড করার সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২০ দিনের কারাদণ্ড এবং অপরজনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার কাজলাপাড়া গ্রামের মো. কাশেম (৫৫) এবং টাঙ্গাইল জেলার বল্লা গ্রামের মো. জাকির (৩৩)। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি বলগেট জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুরাদ হোসেন জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী তাদের এই দণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

জামালপুর ট্রিবিউন/আবু সাঈদ

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *